রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম , ৯ আগষ্ট, ২০১৭ ।

৯ আগষ্ট বুধবার বিকেলে শহরের চন্দ্রা ঘুন্টি ঘরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের সাথে অটোর সংঘর্ষে ঘটনাস্থলে ১জন নিহত সহ ৫ জন নিহত হয়েছে।
এছাড়া একই ঘটনায় চার জন আহত হয়েছে। জানা যায়, শহর থেকে কম্পপুরের দিকে ব্যাটারী চালিত অটো চন্দ্রা ঘুন্টি ঘর পৌছালে জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী লোকাল ২৫৫ নং আপ ট্রেনের ইঞ্জিনের সাথে আঘাত লাগে। এ সময় অটোটি পাশের বিলে ছিটকে পড়ে যায়।
অটোতে বসে থাকা জামালপুর সদর থানার ঝাড়ুদার ছানোয়ার হোসেন (৩৫) পিতা: রেহান আলী, গ্রাম : কম্পপুর ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া জামালপুর সদর হাসাপাতালে অটো চালক আঃ রহিম (৪৫), পিতা : অজ্ঞাত কম্পপুর, মীর হোসেন (৩০) গ্রাম : চন্দ্রা, ইন্তাজ আলী (৫০) , পিতা : মৃত তৈয়ব আলী, বাঁশচড়া শাহবাজপুর, হোসেন আলী (৬৫), পিতা মৃত: সমশের আলী, গ্রাম : কম্পপুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ সময় আহত হন ছালেহা বেগম (৫০), স্বামী : আব্দুল আজিজ, গ্রাম : শাহবাজপুর, গোল বক্স (৪৫), পিতা : হাতেম আলী , গ্রাম : কম্পপুর, ফরিদুল ইসলাম (৩৫) পিতা : তুফানু , গ্রাম : কম্পপুর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ব্যস্ততম এই রাস্তায় রেলওয়ের নেই কোন গেইট ও গেইট ম্যান। যার কারনে প্রায়ই ঘটছে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা। এ বিষয়ে জামালপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


























