spot_img

টাঙ্গাইলে ১৪ জেএমবির ২০ বছর সাজা

ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম , ৮ আগষ্ট, ২০১৭ ।

 

২০০৫ সালের চাঞ্চল্যকর ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে ১৪ জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা, অনাদায়ে এক বছরের অতিরিক্ত সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন।

আদালত সূত্র জানায়, দণ্ডিতদের মধ্যে রয়েছেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার টেকপাড়া গ্রামের দীন মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মাদারকোল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইয়ামিন মিয়া, সবুর মাস্টারের ছেলে মিজান, রাজ্জাক মুন্সির ছেলে আব্দুল আহাদ, মোংলা মিয়ার ছেলে হাবিল, মধু মিয়ার ছেলে রোস্তম, আব্দুলাহেল বাকির ছেলে তারিকুল, কালিহাতী উপজেলার বল্লা গ্রামের আখম আজাদের ছেলে আরমান বিন আজাদ, মৃত নুরুজ্জামানের ছেলে আব্দুলাহ আল মামুন ওরফে সোহেব ও রাসেল, বাসাইল উপজেলার হাবলা দক্ষিনপাড়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে হাবিবুর রহমান, গোপালপুর উপজেলার পলসিয়া গ্রামের সুলতান হোসেনের ছেলে জিয়াউর রহমান ওরফে তানভীর, বাগেরহাটের শরনখোলা উপজেলার তোরাব বেফা গ্রামের মোতাহার আলীর ছেলে শহীদুল ইসলাম, ঢাকা জেলার ধামরাই উপজেলার শরিফবাগ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল্লা আল তাসনিম।

মামলার ১৭ আসামির মধ্যে তিন জন মারা গেছেন। দণ্ডিত ১৪ জনের মধ্যে ১০ জন টাঙ্গাইল কারাগারে রয়েছেন। চার জন পলাতক রয়েছেন বলে জানান আনোয়ারুল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ