spot_img

নাশকতা পরিকল্পনার অভিযোগে টঙ্গীতে ৫ জামায়াতকর্মী আটক

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

গাজীপুর জেলার টঙ্গীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা শেরে বাংলা রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি’ বই ও লিফলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, টঙ্গীর আরিচপুর এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে গোলাম ইদ্রিস (৪৫), একই এলাকার মৃত শেখ ইয়াদ আলীর ছেলে শেখ আহমদ আলী (৫৪), মৃত আব্দুল আজিজ শেখের ছেলে আব্দুল হাই (৫৩), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বরণী খ- গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে আলমগীর হোসেন (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত হজরত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)।
আজ বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) এম সাফায়েত ওসমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ওসি মুস্তাফিজুর বলেন, বুধবার রাতে ওই পাঁচজন জামায়াত কর্মী টঙ্গীতে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নাশকতার বিষয়টি স্বীকার করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ