ষ্টাফ রিপোর্টার, জনতারআদালত.কম , ৮ আগষ্ট, ২০১৭ ।

ঢাকার মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন আহত হয়েছেন। আটক হন ৬ জন।
মো. হেলাল (৩৫) ও মো. সিরাজুল ইসলাম (৫০) নামের ওই দুই ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে র্যাবের জানায়।
আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব সদর দফতরের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মিজানুর রহমান জানান, ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতদের জড়ো হওয়ার খবর পেয়ে র্যাবের টহলদল সেখানে যায়। ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে ভোর সাড়ে চারটার দিকে গুলিবিদ্ধ দুই ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন।


























