spot_img

নোয়াখালীর মান্নান নগর বাজারে ৭ টি দোকান পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।  

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে শনিবার গভীর রাতে আগেুনে ৭টি দোকান ভস্মীভ’ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানান, রাত সোয়া ১টার দিকে মান্নান নগরের দক্ষিণ বাজারের হোরনের চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনে বাজারের নুর আলম সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের মুদি দোকান, মো.খলিলের মুদি দোকান, হোরনের চা দোকান, আজাদ হোসেনের চা দোকান, শাহজাহানের কাপড় দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে  মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে আনুমানিক ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ