ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার (২৩ মার্চ) বিকেল ৪টা ৫মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সত্যতা নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।
তাৎক্ষণিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।


























