spot_img

ফের আদালত পরিবর্তনের আবেদন খালেদা জিয়ার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৬ আগষ্ট, ২০১৭ ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তনের আবেদন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার হাইকোর্টে এ সংক্রান্ত একটি আবেদন করেছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।

এর আগে গত ৮ মার্চ এই মামলাটি বকশীবাজারে স্থাপিত আবু আহমেদ জমাদারের বিশেষ জজ আদালত থেকে ঢাকার সিনিয়র বিশেষ জজ-৩ (ঢাকা মহানগর দায়রা জজ) কামরুল হোসেন মোল্লার আদালতে স্থানান্তরের নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

একইসঙ্গে মামলাটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তিরও আদেশ দেন হাইকোর্ট। তবে ১৪ মে ফের এই মামলাটির আদালত পরিবর্তন করে ড. মো. আখতারুজ্জামানের আদালতে পাঠান হাইকোর্ট। এরপর থেকে সেই আদালতেই বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলামের দ্বৈত বেঞ্চে আগামীকাল (সোমবার) এ সংক্রান্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ