ময়মনসিংহ ব্যুরো, জনতারআদালত.কম , ৬ আগষ্ট, ২০১৭ ।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্ত্রী মর্জিনাকে হত্যার দায়ে স্বামী সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় অভিযুক্ত তিনজন আদালতে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়। এরা হলেন সাইফুলের বাবা ও মা।
ওই ঘটনায় নিহতের বাবা মহিউদ্দিন মহর বাদী হয়ে সাইফুল ইসলাম তার বাবা আব্দুল মোতালেব ও মা মালেকা খাতুনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর উদ্দিন ভূঁইয়া জানান, হত্যায় জড়িত না থাকায় মামলা থেকে আব্দুল মোতালেব ও মালেকা খাতুনকে অব্যহতি দেওয়া হয়েছে। আদালত উভয় পক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।


























