spot_img

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-২

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

বগুড়া জেলায় আজ বেলা ১১টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।  মৃতরা বগুড়া জেলার  গাবতলী উপজেলার  বাগবাড়ী এলাকার মো: সুমনের ছেলে মাহিনুর রহমান(১৩) ও অপর জন ওই উপজেলার  দুর্ঘাহাটা গ্রামের  উজ্জ্বল রহমানের ছেলে সিতার (১৪)।
বগুড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মাসুদ পারভেজ জানান, দুই মোটরসাইকেল আরোহী গাবতলী উপজেলা থেকে বগুড়া শহরের দিকে আসছিলো। এসময় দ্বিতীয় বাইপাসের সাবগ্রামের বড়িয়া নামক স্থানে বিপরীতমুখি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-৬১২১) সাথে মোটরসাইকেলের (ঢাকা মেট্রো ল ৩১-৩১৭৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহিনুর রহমান (১৩) ও সিতাব (১৪) ট্রাকের চাপায় মারা যায়। এসময় তাদের মোটরসাইলেকটি দুমড়ে-মুচড়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত দুই জনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  সেখান থেকে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হতে পারে বলে তিনি জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ