spot_img

চলতি বছর ৫ লাখ ৯০ হাজার ১৬৪ কোটি টাকা আয়কর আদায় হয়েছে : অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, চলতি বছর ৫ লাখ ৯০ হাজার ১৬৪ কোটি টাকা আয়কর আদায় হয়েছে। জনসচেতনতার অভাব আয়কর রিটার্ন জমা দানের অনীহার কারণ বলে তিনি উল্লেখ করেন।
আজ সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ সব কথা জানান।
তিনি বলেন, এ পর্যন্ত দেশে মোট টিআইএন নম্বরধারীর সংখ্যা ৯৯ লাখ ৭০ হাজার ৪৭১। চলতি অর্থ-বছরে (২০২৩-২০২৪) এ পর্যন্ত আয়কর রিটার্ন জমা প্রদানকারীর সংখ্যা ৩৬ লাখ ৬২ হাজার ৮১ জন। দাখিলকৃত রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৫ লাখ ৯০ হাজার ১৬৪ কোটি টাকা।
তিনি বলেন, আয়কর রিটার্ন জমা দানে করদাতাদের অনীহার কারণসমূহ হলো- জনসচেতনতা, কর সংস্কৃতি এবং করদাতাদের ই-রিটার্ন দাখিল সংক্রান্ত আইটি জ্ঞানের অভাব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ