spot_img

রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আগুন, ৩ জন উদ্ধার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বাসসকে জানান, সকাল ৭টা ৩৩ মিনিটে খবর আসে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আগুন লেগেছে। পরে  সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট পৌঁছে ৭টা ৩৬ মিনিটে। আগুন ১৬ তলা ভবনের ১৫ তলায় লেগেছে ।
এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। সকাল সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ হয় ৮টা ২৫ মিনিটে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া ২ জন পুরুষ ও ১ জন নারীকে নিরাপদে উদ্ধার করে। হতাহত নেই। অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ