spot_img

গাজীপুরে জয়দেবপুরে তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলি এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, জয়দেবপুর জংশনের ধীরাশ্রম এলাকা থেকে ট্রেন ঘুরে জংশনে আসার কথা ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে তুরাগ কমিউটার ট্রেনটি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে এটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি খুবই কম থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। লাইনম্যান সিগনাল দেওয়ার আগেই চালক ট্রেন চালাতে শুরু করেন। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ