spot_img

বি চৌধুরীর বাড়িতে বৈঠকে জি এম কাদের

জনতারআদালত.কম , ৩ আগষ্ট, ২০১৭ ।

উত্তরায় আ স ম আব্দুর রবের বাসায় বৈঠকের পর এবার বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাড়িতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দিয়েছেন এইচ এম এরশাদের ভাই জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।

বুধবার রাতে বি চৌধুরীর বারিধারার বাড়িতে এই বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীও ছিলেন।

এছাড়া গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীও বৈঠকে উপস্থিত আছেন।

বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীও বৈঠকে ছিলেন। আ স ম রবের সঙ্গে তার স্ত্রী তানিয়া রবও ছিলেন।

বৈঠকের বিষয়টি জানিয়ে  মাহমুদুর রহমান মান্না  বলেন, বৈঠক চলছে। পরে কথা হবে।

জি এম কাদের বলেন, “একজন সাবেক রাষ্ট্রপতি (বি চৌধুরী) তিনি গণ্যমান্য ব্যক্তি, তিনি আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি এসেছি। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

এর আগে গত ১৩ জুলাই রাতে রবের উত্তরার বাসায় বি চৌধুরী, কাদের সিদ্দিকী, মান্না, সুব্রত চৌধুরীরা এক হয়েছিলেন, যাতে বাগড়া দিয়েছিল পুলিশ।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ