রবিউল হাসান লায়ন, জামালপুর ,
জনতারআদালত.কম , ২ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে মেষ্টা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মোঃ শামছ উদ্দিনকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষকের হাতে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টার দিকে।
জানা গেছে, মেষ্টা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য গত ১০/০২/২০১৭ ইং তারিখে একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সে মোতাবেক পর পর দুই বার লিখিত পরীক্ষার জন্য তারিখ ধার্য করা হলেও সে পরীক্ষা আর নেওয়া সম্ভব হয়নি। লাঞ্চিতের শিকার সহকারী প্রধান শিক্ষক শামছ উদ্দিন জানান প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রক্রিয়াটি ছিল অনৈতিক ও প্রশ্ন বিদ্ধকার। ফলে নিয়োগ কমিটি নিয়োগ পরীক্ষা নিতে সক্ষম হয়নি। এ ব্যাপারে তিনি আরোও বলেন, এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ বিষয়ে আমি গত ৩০ জুলাই জামালপুর সিনিয়র জজ আদালতে মামলা দায়ের করি। এতে আসামী করা হয় ১৪ জনকে । এর মধ্যে আমাকে লাঞ্চিত করা মেষ্টা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি শরাফত আলী বুধবার সকাল ১০ টার দিকে স্কুলে গিয়ে মামলার বিষয়ে কথা বলার এক পর্যায়ে চওড়া হয়ে আমাকে চেয়ার তুলে মারতে আসে।
পরে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হারুন অর রশিদ সহ অন্যান্যরা পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ব্যাপারে অভিযুক্ত শরাফত আলী বলেন, আমি তাকে কোন লাঞ্চিত করিনি। উল্টে তিনি আমাকে বকা দিয়েছে।


























