spot_img

হামলার তৃতীয় রাতে ২০টি রাশিয়ান ড্রোন, ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে : ইউক্রেন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ইউক্রেন বৃহস্পতিবার বলেছে, তারা কিয়েভ এবং দেশের অন্যান্য অঞ্চলে হামলার তৃতীয় রাতে ২০টি আক্রমণকারী রুশ ড্রোন এবং দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এই সময় রাজধানী কিয়েভে একজন নিহত ও চারজন আহত হয়। ইউক্রেন জুড়ে রুশ জঙ্গী বিমান থেকে বোমা হামলা চালানো হচ্ছে।
বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেন, আমাদের একটি সফল বিমান প্রতিরক্ষা অভিযান হয়েছে।’ তিনি বলেন, ‘উড়ন্ত বিশটি শাহেদ-এর হয়েছে সব ক’টি ধ্বংস হয়েছে। দ’ুটি কালিবার ক্রুজ মিসাইলও ধ্বংস হয়েছে।’ খবর এএফপি’র।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ