ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের উপর কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর ২ সৈনিক নিহত ও ২ অফিসার আহত হয়েছে।
বুধাবার ১৭ মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের সীমান্তবর্তী রাঙামাটির বিলাইছড়ি জারুলছড়ি সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর রুমা ২৮ বীর জোনের সেনা সদস্যদের সঙ্গে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) গোলাগুলি হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর দুইজন সৈনিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—মো. আলতাফ আহম্মদ ও মো. তৌহিদ।
এতে দুইজন অফিসার ও দুই জন সৈনিক আহত হয়।
আহতদের উদ্ধার করে চট্টগ্রামে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। আহতরা চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


























