spot_img

সিটি নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ : আইজিপি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

আসন্ন সিটি করেপারেশন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের (ইসি) যে কোনো নির্দেশনা পালনে পুলিশ প্রস্তত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘পাঁচ সিটি নির্বাচনকে ঘিরে আলাদা কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে।’
আজ শুক্রবার হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব আইজিপি এসব কথা বলেন। পুলিশ প্রধান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নির্বাচন করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পুলিশের আছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবো।’
দরগাহ মসজিদে জুম্মার নামাজ পড়ে আইজিপি মাজার জিয়ারত করেন। এরপর তিনি নিজের মা ও বাবার কবর জিয়ারত করেন।
সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মুহাম্মদ আব্দুল ওয়াহাব, উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিলেটের সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে, বৃহস্পতিবার রাত ১১টায় বিমানযোগে সস্ত্রীক সিলেটে পৌঁছান আইজিপি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেটের পুলিশ কর্মকর্তারা। পরে, এসএমপি অফিসার্স মেসে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
তিনদিনের সফরে আইজিপি পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন জায়গা পরিদর্শন, সিলেটে কর্মরত অফিসারদের সঙ্গে মতবিনিময়, নির্মাণাধীন ৭-এপিবিএন সিলেট পরিদর্শন, নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন এবং সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ