spot_img

ইউক্রেনে গণহত্যার কোন সন্ধান পাওয়া যায়নি : জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের একটি তদন্ত দল ইউক্রেনে গণহত্যা সংঘটিত হয়েছে এমন কোন তথ্য পায়নি। বৃহস্পতিবার ঐ দলের প্রধান এ কথা বলেছেন। খবর এএফপি’র।
তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইউক্রেনে গণহত্যার কোন ঘটনা খুঁজে পায়নি। তবে তিনি আরো বলেন, ‘সেখানে আমরা লক্ষ্য করেছি যে, দেশটি এ সংঘাতের এমন কিছু দিক আছে যা এ ধরনের অপরাধের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে। কিন্তু আমরা এখনো এখানে এমন ঘটনার বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ