spot_img

‘যত দ্রুত সম্ভব’ ইউক্রেন ও রাশিয়াকে শান্তি আলোচনা ফের শুরুর আহ্বান চীনের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী  বৃহস্পতিবার কিয়েভ ও মস্কোকে ‘যত দ্রুত সম্ভব’ পুনরায় শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে বলেছেন, বেইজিং আশঙ্কা করছে ‘সংঘাত বাড়তে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’ খবর এএফপি’র।
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাকে বলেন, বেইজিং ‘আশা করে যে সকল পক্ষ শান্ত থাকবে ও সংযম পালন করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা আবার শুরু করে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসবে।’
তিনি আরো বলেন, চীন আশা করে যে, ইউক্রেন ও রাশিয়া সংলাপ এবং সমঝোতার আশা ধরে রাখবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ