spot_img

যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতাকে কিয়েভ সফরের আমন্ত্রণ জেলেনস্কির

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতা রিপাবলিকান কেভিন ম্যাক কারথিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
কিয়েভ যুদ্ধে সহায়তার প্রচেষ্টা নিয়ে মার্কিন কংগ্রেসে বিশেষ করে রক্ষণশীলদের মধ্যে সন্দেহ দেখা দেয়ার প্রেক্ষিতে জেলেনস্কি সিএনএন’কে দেয়া এক সাক্ষাতকারে এ আমন্ত্রণ জানান।
দোভাষীর মাধ্যমে দেয়া এ সাক্ষাতকারে জেলেনস্কি বলেন, দএখানে কি ঘটছে,আমরা এখানে কীভাবে কাজ করি, যুদ্ধে আমাদের কি ক্ষতি হচ্ছে, কারা যুদ্ধ করছে এসব দেখার জন্যে মি. ম্যাককারথি আপনার এখানে আসা দরকার। এখানে এসে সব দেখার পর আপনি আপনার অনুমান নির্ধারণ করুন।’
ইউক্রেনীয় নেতা আরো বলেন, আমি মনে করি স্পিকার ম্যাককারথি কখনই কিয়েভ কিংবা ইউক্রেন সফর করেননি। আমি মনে করি এ সফর তার ভাবনাকে সহায়তা করবে।
জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়া ম্যাক কারথি সিএনএন’কে বলেছেন, পরিস্থিতি বোঝার জন্যে তার ইউক্রেন সফরের প্রয়োজন নেই।
স্পিকার হওয়ায় ম্যাক কারথি ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জোর সমর্থন প্রতিহত করতে সক্ষম।
উল্লেখ্য, গত বছর ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে প্রায় একশ বিলিয়ন মার্কিন ডলার সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ