spot_img

যশোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

জেলার মণিরামপুরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত  হয়েছেন।মৃতরা হলেন-খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৬) ও একই এলাকার আলী মোড়লের ছেলে রাকিব মোড়ল (২৫)।এ সময় আহত হয়েছেন একজন।
পুলিশ জানায়,বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজ এলাকায় দুূর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ তিনজনকে পড়ে থাকতে দেখেন পথচারীরা ও স্থানীয় লোকজন ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদ রানা ও রাকিব মোড়লকে মৃত অবস্থায় উদ্ধার করে।গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত মাসুদ রানার বড় ভাই রিপন হোসেন জানান,তার ভাই মাসুদ ও অপর যুবক রাকিব মোটরসাইকেলের মালামাল কিনতে বুধবার বিকেলে যশোরে গিয়েছিল।রাতে মোটরসাইকেলযোগে যশোর থেকে চুকনগর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন,পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ এবং এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে।দুূর্ঘটনার কারণ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ