আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ ,
জনতারআদালত.কম , ৩০ জুলাই, ২০১৭ ।

ফুলবাড়িয়া উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার এর সভাপতিত্বে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় ফুলবাড়িয়ায় মাদক ও জুয়া র বিরুদ্ধে পুলিশকে আরো কার্যকর ভূমিকা গ্রহনের জন্য উপজেলা পুলিশিং কমিটির সভাপতি, এডভোকেট ইমদাদুল হক সেলিম, উপস্থিত তদন্ত কর্মকর্তা কে অনুরোধ করেন।
তৃতীয় লিঙ্গের সংগবদ্ধ দলের কিছু আপত্তিকর কাজের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য সভায় সুপারিশ করা হয়। থানার ওসি (তদন্ত) মো:আবুল খায়ের, জুলাই মাসের ফুলবাড়িয়া থানার আইন শৃংখলা বিষয়ক কাজের বিবরন অবগত করেন।

তিনি জানান, জুলাই মাসে মাদক দ্রব্যসহ ১৯ জনকে গ্রেফতার, ১৫ জনের বিরুদ্ধে মাদকের মামলা করা হয়,দের কেজি গাজা ও ২০৬ পিস ইয়াবা,৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো: আমজাদ হোসাইন এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ।


























