spot_img

ডিইউজের সভাপতি সোহেল হায়দার, সাধারণ সম্পাদক আকতার হোসেন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন নির্বাচিত হয়েছেন।

৭২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৬৯০ ভোট আর কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৪৭৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন। তাদের মধ্যে মো. মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট, গাজী জহিরুল ইসলাম পেয়েছেন ৪৪৫ ভোট এবং সোহেল সানি পেয়েছেন ৫৩ ভোট।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বুলবুল ভোটের ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

ডিইউজের নির্বাচনে তিনটি প্যানেল এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম প্যানেল, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী লড়েছেন আরও ১০ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ