spot_img

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দু’দিনের সফরে আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকা এসেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানিয়েছেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রিংলা ঢাকা সফরের শুরুর দিন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। তারপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এ ছাড়া বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আগামীকাল ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সাবেক বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত।

শ্রিংলার এ সফরে আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্কসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এ সুযোগে ঢাকার পক্ষ থেকে অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরারও সুযোগ থাকছে। তাছাড়া আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকা সফরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়েও আলোচনা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ