spot_img

জামালপুরে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি :

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের হামিদপুর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে আরিফ (২৫) নামে এক মাইক্রোবাস চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আরিফ জামালপুর পৌরসভার মাছিমপুর এলাকার বদিউজ্জামানের ছেলে।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, মাইক্রোবাস চালক আরিফ শুক্রবার সকালে যাত্রী নিয়ে নেত্রকোনা যান। রাতে ফিরে জামালপুরের নান্দিনাতে যাত্রী নামিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। শনিবার সকালে স্থানীয়রা উপজেলার হামিদপুর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে আরিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ