আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ ,
জনতারআদালত.কম , ২৫ জুলাই, ২০১৭ ।

স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল কর্তৃক নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রলীগকে কোনঠাসা করার পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জানাযায়, উপজেলা ছাত্রলীগ ও স্থানীয় সাংসদ দুই মেরুতে অবস্থান করায় উভয়ের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনি কর্তৃক স্বাক্ষরিত এক অভিযোগে বলা হয় স্থানীয় সংসদ সদস্য দীর্ঘদিন যাবত আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারা দেশের ন্যায় পূর্বধলা উপজেলা ছাত্রলীগ বিভিন্ন ইউনিট কমিটি গঠনের লক্ষে কাজ করে যাচ্ছে।
তারই ধারা বাহিকতায় গত ২২ জুলাই পূর্বধলা ডিগ্রি কলেজ শাখার কমিটি গঠনের লক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক কলেজে যাওয়ার সময় কলেজ প্রাঙ্গনে স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের নির্দেশে বহিরাগত কিছু সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগে আরও বলা হয় ছাত্রলীগের সকল র্কাযক্রমকে কোনঠাসা করতেই সাংসদ তার ক্ষমতার বলয়ে এমন ঘটনা ঘটাচ্ছে।
এরই জের ধরে সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের নির্দেশে গত ২৪ জুলাই পূর্বধলা ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষার্থী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিকে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পরিকল্পিত ভাবে বহিষ্কার করা হয়েছে। এব্যাপারে মনি বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসক নেত্রকোণা বরাবরে লিখিত অভিযোগ করেছে।
অভিযোগে বলা হয় ওই তারিখে পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য ৭ নম্বর হলে যথারিতি অংশ নেওয়ার কিছু সময় অতিবাহিত হলে তিনি শারীরীক অসুস্থতা বোধ করেন। এক পর্যায়ে পরীক্ষা দিতে না পেরে পরীক্ষার খাতাটি হল কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে সে হল ত্যাগ করে। ওই দিন বিকেলে বিশ্বস্ত সূত্রে বহিষ্কারের বিষটি জানতে পেরে জামায়াতের পৃষ্ঠ পোষক কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমানের কাছে মনি বহিষ্কাকারের ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, তোমার খাতার ভিতরে নকল পাওয়া গেছে। তাই তোমাকে বহিষ্কার করা হয়েছে।
এব্যাপারে মনি বলেন, আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি ইহা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উহা সাজানো হয়েছে। এব্যাপারে সঠিক তদন্ত করিলে বা হলে উপস্থিত পরীক্ষার্থীদের কাছে জানতে চাইলে সকল সত্যতা বেরিয়ে আসবে এবং আমি ইহার ন্যায় বিচার চাই।


























