spot_img

করোনা পরীক্ষা হবে উহানের সকল বাসিন্দার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

চীনের উহান শহরের সকল বাসিন্দার করোনা পরীক্ষা করানো হবে। শহর কর্তৃপক্ষ মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে।

বিশ্বে উহানেই প্রথম ২০১৯ সালে করোনার প্রাদুর্ভাব ঘটে।  কর্তৃপক্ষ সফলভাবে সে সময় করোনা নিয়ন্ত্রণ করে। কিন্তু চীনে করোনা সংক্রমণ আবার বাড়তে থাকায় উহান কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

উহানের সিনিয়র কর্মকর্তা লি তাও এক প্রেস কনফারেন্সে বলেছেন, শহরটির এক কোটি ১০ লাখ লোকের সকলের দ্রুতই করোনা পরীক্ষা করানো হবে।

এ ঘোষণার একদিন আগে এখানে সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ