spot_img

মাদারীপুরের শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৬

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

মাদারীপুরের শিবচরে যাত্রীবোঝাই একটি পিকআপ খাদে পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত চার জনের অবস্থাও গুরুতর।

শনিবার (৩১ জুলাই) রাত সোয়া নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলের কাছে ঘটে এ দুর্ঘটনা।

নিহ‌তের ম‌ধ্যে দু’জ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে। এরা হ‌লেন মাদারীপুর সদর উপ‌জেলার সোহান হো‌সেন (২৬) ও পুলক হো‌সেন (২৫)। বা‌কিরা ট্রা‌কের শ্র‌মিক ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা যা‌চ্ছে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় জানান, ভোলা থেকে ছাদ ঢালাইয়ের সেন্টারিং-এর মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি। শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে এলে মহাসড়ক থেকে ছিটকে রেলিং ভেঙে সংযোগ সড়কের উপর পরে। এসময় ব্রিজ টোলের দুই কর্মচারীসহ ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে আরেক জন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে নেয়ার পরে আরো দুই জন মারা যান।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা গেছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ