spot_img

রোববার থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলছে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

তৈরি পোশাক কারখানাসহ সব ধরনের রপ্তানিমুখী শিল্প-কারখানাকে করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ১ আগস্ট (রোববার) থেকে খুলে দেওয়া হচ্ছে তৈরি পোশাক কারখানাসহ সব ধরনের রপ্তানিমুখী কলকারখানা।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মধ্যে আগামী ১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী সকল শিল্প ও কল-কারখানা খোলা থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ জারি হওয়ার পর থেকে বন্ধ রয়েছে দেশের সব শিল্প-কারখানা, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে ঈদের পর থেকেই কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প-কারখানার মালিকরা। ওই দাবির পরিপ্রেক্ষিতে আজ গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলার সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ