spot_img

রংপুরের মিঠাপুকুরে ২ বাসের সংঘর্ষে নিহত ৬

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী।

রোববার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও একটি শিশু। আহত হয়েছেন কয়েকজন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ