spot_img

গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনায় মৃত্যুর সর্বশেষ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ দুপুর ২টা পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায়  রাজশাহী, খুলনা, বরিশাল ও সাতক্ষীরা জেলা উচ্চঝুঁকিতে। এদিকে রোগীর চাপে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে।

রাজশাহী বিভাগ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ৫ জন ছিলেন করোনা আক্রান্ত, বাকি ১২ জনের ছিল করোনার উপসর্গ আর ২ জন নেগেটিভ হয়েও মারা গেছেন।

খুলনা বিভাগ : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬শ ৩৯ জনের। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রাম বিভাগ : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগ : বরিশাল গত ২৪ ঘণ্টায় করোনায় পজিটিভ ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৫০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় এক দিনে সর্বোচ্চ ১৯২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৯৬ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬০০ জন।

ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ জেলা এবং জেলার বাইরে থেকে আসা রোগীর মধ্যে মৃত ১৯ জনের আট জন করোনায় আক্রান্ত হয়ে এবং ১১ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অন্যদিকে, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বগুড়ায় ১৬ জন, নেত্রকোনায় ৫ জন,  সাতক্ষীরায় ৫ জন, পঞ্চগড়ে ১ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, ঠাকুরগাঁওয়ে ৪ জন, ফরিদপুরে ১১ জন মারা গেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ