spot_img

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ দুইজন নিহত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

কুষ্টিয়া জেলার মধুপুরে  আজ সকাল ৭টায় সড়ক দুর্ঘটনায়  সাতক্ষীরা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তার মামাতো ভাই এনামুল ইসলাম নিহত হয়েছে। মৃত ব্যক্তিরা, কুষ্টিয়ার মিরপুর উপজেলার  আমলা সদরপুরের খয়েরপুর গ্রামের মৃত ফজলুর হকের ছেলে শিক্ষক শফিউল আজম ও পার্শবর্তী চরপাড়া গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে এনামুল।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক জানান ,আজ সকাল সাতটার দিকে সাতক্ষীরা থেকে নিজ বাড়ি কুষ্টিয়ার আমলার খয়ের পুরে মোটর সাইকেল যোগে আসছিল শফিউল আজম। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার মামাতো ভাই এনামুল ইসলাম। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর-মধুপুর কলার হাট এর কাছে তারা রডবাহী লং ট্রাকের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয় আর হাসপাতালে নেয়ার পর শিক্ষক শফিউল আজমের মৃত্যু হয়।

নিহত শিক্ষক শফিউলের ভায়রা স্বপন জানান, মাকে দেখার জন্য শফিউল তার মামাতো ভাই এনামুলের সাথে সাতক্ষীরা থেকে কুষ্টিয়ার আমলার খয়েরপুরে আসছিল এবং সকাল ৭টার দিকে মধুপুরে এ দূর্ঘটনার কবলে পড়ে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ