spot_img

দেখে নিন ম্যাঙ্গো মিল্কশেক রেসিপি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

স্বাদে, গন্ধে, বর্ণে ও পুষ্টিগুণে ভরপুর আমের বিকল্প হয় না বললেই চলে। তাই একে ফলের রাজাও বলা হয়। আম কাঁচা অবস্থায়ও যেমন সুস্বাদু, পাকা অবস্থায়ও এর স্বাদের মাত্রা আরও দুই গুণ বেড়ে যায়। পাকা আম দিয়ে স্মুদি, জুস, আইসক্রিম, কেক ও আরও অনেক কিছুই তৈরি হয়। আমের স্বাদে যেকোনও খাবারই আরও সুস্বাদু হয়ে ওঠে।

আম স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি। আজ এই আর্টিকেলে ম্যাঙ্গো মিল্কশেক তৈরির রেসিপি জানাব। হাতে গোনা মাত্র কয়েকটি জিনিস দিয়েই তৈরি হবে ম্যাঙ্গো মিল্কশেক।

ম্যাঙ্গো মিল্কশেক তৈরির উপকরণ

২টি বড় আম

চার চামচ ভ্যানিলা আইসক্রিম

কয়েকটি কাজুবাদাম

এক কাপ দুধ

দুই টেবিল চামচ চিনি

২-৩টি আইস কিউব (যদি ঠান্ডা খেতে চান)

ম্যাঙ্গো মিল্কশেক তৈরির পদ্ধতি

১) প্রথমে আমগুলো ভাল করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

২) তারপর ব্লেন্ডারে আমের টুকরো, ঠান্ডা দুধ, চিনি এবং দুই চামচ ভ্যানিলা আইসক্রিম দিন। ঠান্ডা খেতে চাইলে এতে আইস কিউব যোগ করতে পারেন।

৩) ভাল করে ব্লেন্ড করুন, যাতে স্মুথ পেস্ট হয়।

৪) এবার গ্লাসে ম্যাঙ্গো মিল্কশেক ঢেলে তার উপরে ভ্যানিলা আইসক্রিম দিন।

৫) তার উপরে কাজুবাদাম ও আমন্ড কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

 

 

 

 

 

/oi

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ