spot_img

চট্টগ্রামে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

চট্টগ্রামে করোনার গণটিকা দান কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১টি টিকা কেন্দ্রসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে  এই টিকা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার  সকালে সিটি করপোরেশন এলাকায় মডার্না এবং উপজেলা এলাকায় সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে করোনা টিকাদান কার্যক্রম। সিটি করপোরেশন এলাকায় গতকাল পর্যন্ত সিনোফার্মের টিকা দেওয়া হলেও তা বন্ধ রেখে আজ থেকে মডার্নার টিকা দেওয়া হচ্ছে। তবে উপজেলার টিকাদান কেন্দ্রে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

এর আগে গত ১১ জুলাই ভোরে চট্টগ্রাম আসে চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা। এর মধ্যে মডার্নার ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ এবং সিনোফার্ম ৭৮ হাজার ৪০০ ডোজ। গত ৭ ফেব্রুয়ারি সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয় টিকা কার্যক্রম।

আকরাম হোসেন নামে এক প্রকৌশলী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে টিকা নিতে আসেন। এ সময় তিনি টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আজকে মর্ডানার টিকার প্রথম ডোজ নিলাম। যথাসময়ে টিকা নিতে পেরে ভাল লাগছে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ