spot_img

বালিয়াডাঙ্গীতে ফলদ বৃক্ষ মেলা শুরু

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ২৩ জুলাই, ২০১৭ ।

“স্বাস্থ্য, পুষ্টি, অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) বালিয়াডাঙ্গী উপজেলা প্রুশাসনের সহযোগিতায় বালিয়াডাঙ্গী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম।  উদ্বোধনের পর একটি র‌্যালি পরিষদ চত্ত্বর হতে বের হয়ে শহরের মুল রাস্তা পদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ। র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: মান্নানের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাফীয়ার রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আ: সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর জেহাদ রাজু প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ফলদ নার্সারীর মালিক, স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিনামূল্যে ফলদ চারা বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ