spot_img

ময়মনসিংহ মেডিক্যালে করোনা এবং উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ছয় জন এবং করোনার উপসর্গ নিয়ে পাঁচ জনসহ মোট ১১ রোগী মারা গেছেন।

করোনায় মৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের শামসুল হক (৭০), ময়মনসিংহ সদরের সালেহিন আহমেদ  সাদেক(৩৫) ও এলাচি বেগম (৫০), ইশ্বরগঞ্জের সরবিন্দু (৭২), বানু চন্দ্র দাস (৫৬) ও  নারায়ণ পাল (৭৫)।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন ভর্তিসহ করোনার চিকিৎসা নিচ্ছেন ২৭২ জন। এরমধ্যে আইসিইউতে আছেন ২২ জন। জেলায় ২৪ ঘণ্টায় ৭১৭টি নমুনা পরীক্ষায় আরো ১৮৪ জনের করোনা পজিটিভ হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ