spot_img

করোনায় খুলনা বিভাগে রেকর্ড ৪৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হয়েছে ৪৬ জনের। যা এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত বৃহস্পতিবার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৩৯ জনের। নতুন করে বিভাগে করোনায় শনাক্ত হয়েছে ১ হাজার ৩০৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে সাতজন, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

রোববার (৪ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তাদের মৃতু হয়। আর নতুন শনাক্ত নিয়ে বিভাগের ১০ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৬৪ জন। এদের মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৪ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্যে গত ২৪ ঘন্টায় করোনভাইরাসে সংক্রমণ শাণাক্ত হয়েছে খুলনা জেলায় ১৫০জন, বাগেরহাটে ১৫৩ জন, সাতক্ষীরায় ১২৫ জন, যশোরে ১৯৫ জন, নড়াইল জেলায় ১২১ জন, মাগুরায় ৬৬ জন, ঝিনাইদহে ১১৩ জন, কুষ্টিয়ায় ১৯২জন, চুয়াডাঙ্গায় ১৪০ জন ও মেহেরপুর জেলায় ৪৯ জন।

উল্লেখ্য, এর আগে খুলনা বিভাগে ৩ জুলাই ৩২ জন, ২ জালাই ২৭ জনএবং ১ জুলাই রেকর্ড ৩৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া ৩০ জুন ২৭ জন, ২৯জুন ৩২ জন, ২৮ জুন ৩০ জন, ২৭ জুন ২৮ জন, ২৬ জুন ১৪ জন, ২৫ জুন ২৩ জন, ২৪ জুন ২০ জন, ২৩ জুন প্রথম রেকর্ড সংখ্যক ৩২ জনের মৃত্যু হয়। তার আগেরদিন ২২ জুন মারা যান ২৭জন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ