spot_img

নওগাঁয় সড়ক দুূর্ঘটনায় দুইজন নিহত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

জেলার মান্দা উপজেলায় গতরাত আড়াইটায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ ব্যক্তি নিহত এবং ৩জন  আহত হয়েছে

মৃতরা রাজশাহীর বাঘা উপজেলার  সুলতানপুর গ্রামের  নিয়াত আলীর ছেলে খরিরুর রহমান (৩২) ও কুষ্টিয়ার শিবপুর উপজেলার  সোরহাব হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০)।

মান্দা থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর রহমান ও  স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে ঘটনার সময় খুলনা থেকে রাজশাহী হয়ে নওগাঁগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক এবং নওগাঁ’র সাপাহার থেকে রাজশাহীগামী আম বোঝাই একটি মিনি ট্র্াক দ্রুত গতিতে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে নওগাঁ- রাজশাহী মহাসড়কের  মান্দা উপজেলার সতিহার বাষ্ট্যান্ডে  মুখোমুখি সংঘর্ষে দু’টি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের দু’জন আরোহী ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

পুলিশ জানিয়েছে ,এ ব্যপারে মান্দা থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। লাশ দু’টি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ