spot_img

সন্তানদের আরো বেশি সময় দিন : অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২৩ জুলাই, ২০১৭ ।

 

শিক্ষার্থীদের পড়াশোনার আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমাদের জন্য আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। তোমাদের লেখাপড়া শিখতে হবে এজন্য যে ভবিষ্যতে দেশের দায়িত্ব তোমাদেরই নিতে হবে।

“তোমরাই কেউ কেউ ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে। দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তোমরাই দ্বায়িত্ব গ্রহণ করবে। তোমাদের যেমন নিজেদের পিতামাতার দায়িত্ব নিতে হবে তেমন দেশের দায়িত্বও নিতে হবে।”

পাস-ফেল নিয়ে না ভেবে শিক্ষার মান বাড়াতে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ছেলেমেয়েরা যেন মাদকাসক্তি ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ছেলেমেয়েরা নিজেদের কথাগুলো যেনে বন্ধুর মত বাবা-মাকে বলতে পারে সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।

দেশের শিক্ষার উন্নয়নে নানান পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ২১ বছর পর ক্ষমতায় এসে আমরা প্রথমেই গুরুত্ব দিই শিক্ষায়। দেশের শিক্ষা ব্যবস্থা এখন অনেক আধুনিক করা হয়েছে। এখন অনলাইনেই পাওয়া যায় সব তথ্য। অনলাইনেই বিভিন্ন আবেদন করা যায়। এমনকি রেজাল্ট জানার জন্যও কাউকে বাইরে যেতে হয় না। ঘরে বসেই অনলাইনে রেজাল্ট জানা যায়। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা কিভাবে গ্রহণ করা যায় সেই চেষ্টা করেছি আমরা। আগে সবাই মোবাইলই চিনতো না আর কম্পিউটার ছিলো স্বপ্নের মতো। এখন সবার ঘরে ঘরে কম্পিউটার, হাতে হাতে ফোন।

এ বছর মোট পাস করেছে ৬ লাখ ৪৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। মোট জিপিএ ৫ পেয়েছে ৩৩ হাজার ২৪২ জন।

এবার ১০ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের লিখিত পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিকসহ পরীক্ষা শেষ হয় ২৫ মে।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ