spot_img

রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ ও বাকি ১৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের ১ জন করে রয়েছেন। শুধু জুন মাসের রামেকে করোনা উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয় ৩৫৫ জনের। এতে করোনা শনাক্ত বা পজিটিভ হয়ে মারা যান ১৭৫ জন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৬২জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০৬টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৯.৯০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ২৯ নমুনা পরীক্ষায় ১১ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ৩৭.৯৩ শতাংশ। নওগাঁয় ১১৮ নমুনায় ৭৫ জন পজিটিভ আসে। শনাক্ত হার ৬৩.৫৬ শতাংশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ