spot_img

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু, শনাক্ত ৭৬৬৬

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ১৪ হাজার ৩৮৮ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭ হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটাই একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনের।

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩২ হাজার ৬৫৯ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ।

 

 

 

 

//dmpn

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ