মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ২২ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় এক মক্তবে পড়ানো শিক্ষকের বিরুদ্ধে নয় বছরের শিশু সাব্বির হোসেন মুরাদকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সম্প্রতি ২০ জুলাই বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুন বাড়ী নতুন পাড়া গ্রামে ঘটেছে। জানা গেছে, ওই দিন বিকালে মুরাদ কুড়িয়ে পাওয়া পাখি নিয়ে বাড়ির পাশের মক্তবে ধর্মীয় শিক্ষা আরবি পড়তে গেলে পাখিটি নিতে মক্তবের শিক্ষক সাইফুল ইসলামের ছেলে নয়ন বায়না ধরে। এ সময় মুরাদ পাখিটি দিতে রাজি না হওয়ায় তাকে নির্যাতন শিকার হতে হয়। ঘটনাটি এলাকার লোকজন টের পেলে মুরাদের পরিবার ও গ্রামবাসীরা মক্তব থেকে তাকে উদ্ধার করে। পরে মুরাদকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অন্যদিকে চুপে চুপে ঘটনাস্থল হতে মক্তবের শিক্ষক সাইফুল ইসলাম পালিয়ে নিজেকে রক্ষা করে। মুরাদের বাবা মাঈনউদ্দিন অভিযোগ করে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এর অনেক শিশুকে নির্যাতনের অভিযোগ রয়েছে।এ সময় শিক্ষক সাইফুল ইসলামের শাস্তির দাবি জানান তিনি। এ সম্পর্কে মক্তবের ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত এটিএম সিফাতুল মাজদার বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


























