spot_img

দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশের মানুষ : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতো প্রাকৃতিক দুর্যোগই আসুক, বাংলাদেশের মানুষ তা মোকাবিলা করতে সক্ষম। মঙ্গলবার (২২ জুন) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচনকালে এমন মন্তব্য করেন তিনি।

গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া একনেকের সভায় সভাপতিত্ব করছেন সরকার প্রধান। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত রয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে ঘূর্ণিঝড়ে মানুষের জানমালের ক্ষতি কমানো যায়, কীভাবে মানুষকে বাঁচানো যায়, শুধু মানুষ না তাদের গৃহপালিত পশুপাখি বা সাধারণ পশুপাখি তারাও কীভাবে বাঁচতে পারে, সে চিন্তাভাবনা থেকে তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন, যা আমাদের জন্য একটা মাইলফলক।

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেন, এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নেও কিন্তু বাংলাদেশ অনেক অগ্রগামী ছিল। সেখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে আর এসডিজির ক্ষেত্রেও আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক দর্শন আছে ও আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন সম্ভব।

‘বাংলাদেশ যা কিছু অর্জন করেছে তা সম্মিলিতভাবে কাজ করার কারণেই অর্জিত হয়েছে। সবচেয়ে ভালো লাগে সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় আর সেটা বাস্তবায়নে সামরিক-অসামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণ তা গ্রহণ করে ও বাস্তবায়নে এগিয়ে আসে। ’

শেখ হাসিনা বলেন, সরকারের বিভিন্ন কাজের ফল আজ আমরা এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম অবস্থানে আছি। এটা আমাদের জন্য বিশেষ করে করোনা ভাইরাসের কারণে যখন সারা বিশ্বের অর্থনীতি স্থবির সেই সময় বাংলাদেশ কিন্তু একদিকে করোনা ভাইরাস মোকাবিলা করা, মানুষকে সুরক্ষিত করা অপরদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখার কাজ করেছে। সবাই জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছেন বলে এই অর্জন সম্ভব হয়েছে। তবে সামনে আমাদের আরো অনেক দূর যেতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ