spot_img

দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ কক্সবাজারে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ৯৭ মিলিমিটার, সীতাকুন্ডে ৮১ মিলিমিটার, সন্দ্বীপে ৭৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৩৫ মিলিমিটার, কক্সবাজারে ৩৪ মিলিমিটার, বগুড়ায় ৩৩ মিলিমিটার, চট্টগ্রামে ৩০ মিলিমিটার ও ময়মনসিংহে ২৪ মিলিমিটার।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৩ মিনিটে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ,বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ