spot_img

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আজ ভোর সাড়ে ৬টার দিকে বিদুৎপৃষ্ট হয়ে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। মৃতরা হলেন কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ির খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ছেলে জুবায়ের (১১)। এ ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, গোলাম মাওলা শ্রমিকের কাজ করতেন । নিজের জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি ফ্রিজ কেনার প্রস্তুুতি নিচ্ছিল। এ কারণে ওই উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামে ভোরে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিল। ঘরের একটি স্টিলের আলমারিতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে ছিল তাদের অজান্তে। আলমারিটি স্থানান্তরিত করতে গেলে গোলাম মাওলা ও তার ছেলে জুবায়ের বিদুৎ¯পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনিও বলেন, এসময় তার স্ত্রী শামসুন্নাহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল নিয়ে এসে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ