মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ২২ জুলাই, ২০১৭ ।

উন্নয়নের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামোর আওতায় ঠাকুরগাঁও-২ আসনের জন্য প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। মুঠোফোনে আলাপচারিতায় সাংবাদিদের এই তথ্য জানিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি ।
সংসদ সদস্যের পক্ষ থেকে সম্প্রতি সোমবার (৩ জুলাই) বালিয়াডাঙ্গীতে ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিকট প্রকল্পের চেক হস্তান্তর করেন । প্রায় দুইশত ছোট বড় প্রকল্পের মাধ্যমে এই অর্থে ঠাকুরগাঁও-২ আসনের (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল (আংশিক)) শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, রাস্তা-ঘাট ও বিভিন্ন সংগঠন নির্মাণ, সংস্কার ও উন্নয়ন করা হবে।
এছাড়াও নির্বাচনী এলাকার প্রায় ৭০০ গরীব মানুষের বাড়ীতে সোলার প্যানেল স্থাপন করা হবে এই প্রকল্পের আওতায়। প্রতিটি প্রকল্পে প্রায় ১৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। আর সোলার প্যানেল স্থাপনে খরচ ১২ হাজার আটশত আশি টাকা। বালিয়াডাঙ্গী উপজেলার প্রকল্পগুলোর মধ্যে প্রকল্পগুলোর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার জহুরপাড়া জামে মসজিদের ওজুখানা নির্মাণ, জাউনিয়া হরিসবাসর, খালিপুর হরিবাসর, দোগাছি কোনপাড়া জামে মসিজদ ও কুশলডাঙ্গী জামে মসজিদ এবং নাগেশ্বরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকাজ ছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠানের কাজ রয়েছে ।
অন্যদিকে হরিপুর উপজেলার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হরিপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ১ লক্ষ টাকা অনুদান, রাব্বী হাফেজিয়া মাদরাসা, পাঁচঘরিয়া জামে মসজিদ, আমগাঁও খালপুর জামে মসজিদ, বেলুয়া উত্তর পাড়া জামে মসজিদ, লৌচাদ ভাতভিটা জামে মসজিদের ওজু খানা, ফ্লোরা দূর্গা মন্ডব ও কাঠালডাঙ্গী জামে মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান


























