spot_img

ঝিনাইদহে বাস চাপায় পান ব্যবসায়ী নিহত

নাঈম রোহান সানভি, ব্যুরো চিফ ঝিনাইদহ-
ঝিনাইদহ সদর উপজেলার ঝপঝপিয়া এলাকায় বাস চাপায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেনে হলিধানী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত জামিরুল ইসলাম একই এলাকার বিনোদপুর গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে পান ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও জামিরুল ইসলাম মোটর সাইকেল যোগে হলিধানী থেকে থেকে শহরের নতুন হাটখোলা পান বাজারে আসছিল। পথে ঝপঝপিয়া এলাকায় পৌঁঁছালে বিপরীত দিক থেকে আসা জে আর পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন মারা যায়। আহত হয় জামিরুল ইসলাম। সেখান থেকে তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ