ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২১ জুলাই, ২০১৭ ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহীনির প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকল ধরনের সন্ত্রাস বিশেষ করে সন্ত্রাসী হামলা ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। তিনি গতকাল জেলার গোদাগাড়ি উপজেলায় সদ্য নির্মীত প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে ভবনের উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই র্যালীতে ওমর ফারুক এমপি, আবদুল ওয়াদুদ এমপি, আখতার জাহান এমপি, ও কাজী রোজি এবং পুলিশের ডিআইজি খুরশিদ হোসেন বক্তব্য রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী এবং ইমামসহ সকলের আন্তরিক প্রচেষ্ঠায় সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্র্মূল করতে বদ্ধপরিকর। মন্ত্রী বলেন, অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে জনগন আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে সহায়তা করতে পারে। জনগনই তাদের নিজ নিজ এলাকায় অপরাধী, মাদক পাচারকারী ও মাদক ব্যবসায়িদের অবস্থান সম্পর্কে জানেন।
তিনি বলেন, সব ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসী হামলা থেকে জাতিকে মুক্ত রাখতে সরকারের সবাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি জঙ্গিবাদ এবং গুপ্তহত্যায় জড়িতদেরকে ইসলামের শত্রু হিসাবে উল্লেখ করে এ ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।


























