spot_img

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা সৌভাগ্যের : উইলিয়ামসন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

আগামী ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সৌভাগ্যের বলে মনে করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি জানান, এমন ফাইনালের জন্য দীর্ঘদিন ধরেই মুখিয়ে ছিলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সৌভাগ্যের।
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ইতোমধ্যে লর্ডসে ইংল্যান্ডের সাথে প্রথম টেস্ট ড্র করেছে কিউইরা। আগামী ১০ জুন থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে নিউজিল্যান্ড।
দুই টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে নিউজিল্যান্ড। মপমফ ফাইনালের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন স্বীকার করে উইলিয়ামসন বরেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি গুরুত্বপূর্ণ। তবে অনেকদিন ধরেই বিশ্ব টেস্ট ফাইনালে খেলার স্বপ্ন রয়েছে। এমন ফাইনালে খেলার সুযোগ পাওয়া সৌভাগ্যের ব্যাপার এবং সতীর্থরা সেটা জানে। আমার তো মনে হচ্ছে তিন টেস্টের মিনি সিরিজ খেলতে এসেছি, যেখানে শেষ ম্যাচটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’
নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল হবে বলে ম্যাচটি অনেক বেশি আকর্ষনীয় হবে বলে মনে করেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘এই ফাইনালে খেলার জন্য অনেক দেশ লড়াই করেছে। কিন্তু দু’টো দল ফাইনালে এসেছে। বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। ভারত অনেক শক্তিশালী দল। এই দলের গভীরতা অনেক বেশি। নিরপেক্ষ ভেন্যুতে ভারতের বিপক্ষে ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ হবে, এতে কোন সন্দেহ নেই।’
ভারতের বোলিং আক্রমণকেও সমীহ করছেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘ভারতের আক্রমনাত্মক বোলিং লাইন-আপ রয়েছে। অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজেই তাদের বোলিংয়ের গভীরতার প্রমান পাওয়া গেছে। পেস-স্পিন, দু’বিভাগেই সেরা তারা। তাই সেরার বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে হবে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ