spot_img

কালীগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

নাঈম রোহান সানভি, ব্যুরো চিফ ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় জিহাদ হোসেন (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের হাসপাতাল সড়কের অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার হেলাই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। জিহাদ শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে কালীগঞ্জ শহর থেকে নিজ বাড়ি হেলাই গ্রামে বাইসাইকেলে করে ফিরছিল। পথিমধ্যে শহরের হাসপাতাল সড়কের আগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে ট্রাকের চাঁপায় পিষ্ট হয় জিহাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ